আলমগীর মানিক | ০৩:১৮ পিএম, ২০২৪-০২-১২
আলমগীর মানিক
প্রায় পাঁচ লাখ জনসাধারণের চলাচলের একমাত্র মাধ্যম কাপ্তাই হ্রদে ৬টি নৌ-পথকে বাদ দিয়ে সমন্বয়হীনভাবে চলমান ড্রেজিং প্রকল্প কোনো কাজে আসবে না মন্তব্য করে কাপ্তাই হ্রদের নৌ-পথগুলোয় সুষ্ঠু নৌ-চলাচলের স্বার্থে সংশ্লিষ্ট্য স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে পরিকল্পিত ভাবে কাপ্তাই হ্রদ খনন করার দাবি জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল (যাত্রী পরিবহন) সংস্থা রাঙামাটি জোনের নেতৃবৃন্দ।
সোমবার (১২ ফেব্রুয়ারী) সকালে রাঙামাটির রির্জাভ বাজারে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল (যাত্রী পরিবহন) সংস্থা রাঙামাটি জোনের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই দাবি জানিয়েছেন নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল (যাত্রী পরিবহন সংস্থা) রাঙামাটি জোনের সভাপতি মইনুদ্দিন সেলিম।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল (যাত্রী পরিবহন সংস্থা) রাঙামাটি জোনের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, লঞ্চ শ্রমিক ইউনিয়নের সাধারণত সম্পাদক বিশ্বজিত দে, লঞ্চ মালিক আব্দুল গনি, মোঃ আসিফ, মোঃ নুরুল ইসলাম, মোঃ শহিদুল ইসলাম প্রমুখ।
সংবাদ সম্মেলনে কর্মকর্তারা আরো বলেন, বর্তমানে রাঙামাটির প্রশাসনকে না জানিয়ে ঢাকা হতে টেন্ডারের মাধ্যমে মাইনীমুখ হতে মেরুং খাল খনন করা হচ্ছে। এর ফলে খননের পলিমাটি গুলি মুল নদীতে এসে পড়ছে।
যদি এই খনন কাজগুলি বিআইডব্লিউটিএ, জেলা প্রশাসন, বিএফডিসি, পানি উন্নয়ন বোর্ড ও বাংলাদেশ অভ্যন্তরীন নৌ-চলাচল যাত্রী পরিবহন সংস্থার সমন্বয়ে সঠিক পরিকল্পনামাফিক ড্রেজিং করা হতো তাহলে পলিমাটিগুলি নিদিষ্ট স্থানে ফেলার ব্যবস্থা করা যেত।
কিন্তু অপরিকল্পিতভাবে হ্রদ খনন করার ফলে ৬ উপজেলার নৌ-পথগুলো ভরাট হয়ে যাচ্ছে। এতে কাপ্তাই হ্রদ ভরাট হওয়ার কারণে যে পরিমাণ পানি থাকা প্রয়োজন সে পরিমান হ্রদে পানি না থাকায় কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন, মৎস্য ভান্ডার বিলুপ্তসহ লঞ্চ চলাচল ব্যাহত হচ্ছে।
তাই রাঙামাটির ৬টি উপজেলায় যোগাযোগের একমাত্র মাধ্যম নৌ-পথকে সচল রাখতে পরিকল্পিত ভাবে সবার সমন্বয়ে কাপ্তাই হ্রদে খান খননের কাজ করার ব্যাপারে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল (যাত্রী পরিবহন সংস্থা) রাঙামাটি জোনের কর্মকর্তারা।
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited